চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কুলছুমা (৭) নামের এক শিশুকে পাওয়া গেছে। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সুহিলপুর বাজার থেকে শিশুটিকে পাওয়া যায়। তবে এখনো তার বাবা-মা কিংবা পরিবারের সদস্যদের সন্ধান পাওয়া যায়নি।
শিশুটির দেওয়া তথ্য অনুযায়ী, তার নাম কুলছুমা, বাবার নাম জয়নাল এবং তাদের বাড়ি উপজেলার ৩ নম্বর কালচোঁ উত্তর উনিয়নের তারাপাল্লা এলাকায়। তবে শিশুটির পরিবারের পূর্ণ ঠিকানা ও অন্যান্য পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, শিশুটি বর্তমানে সুহিলপুর বাজারে মিঠু গাজীর কাছে রয়েছে। শিশুটির পরিবারের সন্ধান পেতে স্থানীয়ভাবে সহযোগিতা চাওয়া হয়েছে।
কোনো ব্যক্তি যদি কুলছুমা নামের এই শিশুটিকে চিনে থাকেন, তার বাবা জয়নালকে অথবা পরিবারের অন্য কোনো সদস্যকে চিনে থাকেন কিংবা তার বাড়ির সন্ধান জানেন, তাহলে দ্রুত সুহিলপুর বাজারে মিঠু গাজীর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, শিশুটির বাবা-মায়ের সন্ধান পেতে সামাজিক যোগাযো গমাধ্যমে খবরটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একটি শেয়ারের মাধ্যমে শিশুটির পরিবারকে খুঁজে পাওয়া সম্ভব হতে পারে।



















