ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় আল বারাকাত ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নেয় ৭৩৯ শিক্ষার্থী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • 41

চাঁদপুরের কচুয়ায় প্রতি বছরের ন্যায় এবারও ‘আল বারাকাত ট্রাস্টের বৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের শুধু পুঁথিগত শিক্ষায় আবদ্ধ না রেখে তাদের মেধা, সৃজনশীলতা, নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ ঘটিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এ পরীক্ষার আয়োজন করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় আল বারাকা আইডিয়াল একাডেমি মাদ্রাসা কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তৃতীয় থেকে সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন ও তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

এবারের বৃত্তি পরীক্ষায় কচুয়া উপজেলার মোট ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০টি স্কুল ও ১২টি মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৭৩৯ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন কচুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম সোহেল রানা এবং আল বারাকাত ট্রাস্টের চেয়ারম্যান আবুল বারাকাত বাবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আল বারাকা আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা শরীফ উল্যাহ পাঠান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা জোবায়ের হুসাইন, মাস্টার কাওছার আহমেদ ও নেছার আহমেদ। এছাড়া বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকরাও কেন্দ্র উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এই বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ক্রীড়া ও সংস্কৃতি চর্চা যুবসমাজকে মাদক, অপরাধ থেকে দূরে রাখে: আশরাফুর রহমান বাবু

কচুয়ায় আল বারাকাত ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নেয় ৭৩৯ শিক্ষার্থী

আপডেট : ০৬:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬