চাঁদপুরের হাজীগঞ্জে সাব্বির হোসেন (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে) হাজীগঞ্জ শাহমিরান হাসপাতালের সামনে থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির পরিবার উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।
নিখোঁজ শিশু সাব্বির হোসেন বড়কুল গ্রামের সোহাগ হোসেন ও ছকিনা বেগমের ছেলে। সে ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের বাসিন্দা। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার সময় সাব্বিরের পরনে ছিল জিন্স প্যান্ট ও আকাশি রঙের গেঞ্জি।
কোনো হৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানতে পারলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। ০১৯৫১-৩১৪১৪৪, ০১৭০৭-৯৬৪৩৪২ শিশুটিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বজনরা।



















