ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুলতানাবাদ ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সুলতানাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলার টরকী বাজার থেকে শুরু হয়ে টরকী-নন্দলালপুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টরকী হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নৈরাজ্য সৃষ্টির ঘটনার প্রতিবাদ জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। তিনি দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গণি তফাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম সরকার ও সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম দেওয়ান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মেম্বার এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সহিংস ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুলতানাবাদ ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুলতানাবাদ ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট : ০৬:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬