ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়াত কৃষক জননেতা তবারক উল্লাহর স্মরণে ফরিদগঞ্জে শোকসভা অনুষ্ঠিত

সিআইপি কৃষক সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক প্রয়াত কৃষক জননেতা তবারক উল্লাহর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর, ২০২৬ খ্রি.) বেলা ১১টায় ফরিদগঞ্জের শহীদ আবু তাহের সড়কস্থ ওলুয়া স্মৃতিসৌধ ও পাঠাগারে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
​সিআইপি কৃষক সংগ্রাম কমিটির চাঁদপুর-লক্ষ্মীপুর শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড আলমগীর হোসেন দুলাল।
​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুন রশিদ পাঠান এবং সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান সুজন,  উদ্দিন উদ্দীন মিয়াজী, রুহুল আমিন খান স্বপন, সাখাওয়াত হোসেন মিন্টু, এফ এ মানিকসহ কৃষক সংগ্রাম কমিটির বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সদস্যবৃন্দ।
​বক্তারা প্রয়াত কৃষক জননেতা তবারক উল্লাহর জীবন, সংগ্রাম এবং কৃষক সমাজের অধিকার আদায়ে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শোকসভা শেষে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রয়াত কৃষক জননেতা তবারক উল্লাহর স্মরণে ফরিদগঞ্জে শোকসভা অনুষ্ঠিত

প্রয়াত কৃষক জননেতা তবারক উল্লাহর স্মরণে ফরিদগঞ্জে শোকসভা অনুষ্ঠিত

আপডেট : ০৭:৩৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬