ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাটেরগাঁওয়ে ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল, উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমরা

চাঁদপুর সদর উপজেলার ভাটেরগাঁও ইচুলী বাড়ী ঈদগাহ ময়দানে আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম বার্ষিক ওয়াজ, দোয়া ও মাহফিল।

এ উপলক্ষে আয়োজিত মাহফিলটি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ জোহর/নির্ধারিত সময়ে শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন শাহতলী কামিল মাদ্রাসার বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ মো. জহিরুল হক।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার মিরপুর-১ টোলারবাগ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ক্বারী আজিজ আল কাউসার।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পৌরসভা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা তাজুল ইসলাম জেহাদী (চাঁদপুর), শাহতলী কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ্ব হযরত মাওলানা কামাল হোসাইন এবং ভাটেরগাঁও ইচুলী বাড়ী জামে মসজিদের খতিব হযরত মাওলানা মো. আব্দুল বাকী।

মাহফিল পরিচালনা করবেন মাওলানা মো. তানভীর হোসাইন। সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে থাকবেন ইচুলী বাড়ী জামে মসজিদের সেক্রেটারি মো. নাজমুল হায়দার হেলাল।

আয়োজকরা ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীকে মাহফিলে উপস্থিত হয়ে ওয়াজ, নসিহত ও দোয়া-মোনাজাতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

মাহফিলের স্থান ভাটেরগাঁও ইচুলী বাড়ী ঈদগাহ ময়দান (নদীর পাড়)। শাহতলী বাজার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে মোল্লা বাজারসংলগ্ন এলাকায় এ মাহফিল অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রয়াত কৃষক জননেতা তবারক উল্লাহর স্মরণে ফরিদগঞ্জে শোকসভা অনুষ্ঠিত

ভাটেরগাঁওয়ে ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল, উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমরা

আপডেট : ০৫:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬