ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে হানাদারমুক্ত দিবস পালিত, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • 39
চাঁদপুর জেলার প্রথম হানাদারমুক্ত উপজেলা হিসেবে ২৫ নভেম্বর ফরিদগঞ্জে মুক্ত দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আনন্দ র‌্যালি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে আনন্দ র‌্যালিটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে  ‘৭১- এর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেতৃবৃন্দ।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক।
এ সময় বক্তব্য রাখেন থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, সদস্য ইঞ্জিনিয়ার আবু তাহের, দেলোয়ার হোসেন পাটওয়ারী, বালিথুবা পশ্চিম ইউনিয়নের কমান্ডার আহসান উল্ল্যা চৌধুরী, বালিথুবা পূর্ব ইউনিয়নের তাফাজ্জল হোসেন, গুপ্টি পশ্চিম ইউনিয়নের নুরুল আমিন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক আলী আক্কাছ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারন করেন এবং ফরিদগঞ্জে পাক-হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা তুলে ধরেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ নভেম্বর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরে পালিয়ে যেতে বাধ্য হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র মানুষের প্রতিরোধের মুখে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পড়ে। সেখান থেকে চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাকিস্তানি সেনারা সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে কয়েকজন সাধারণ মানুষ নিহত হন। চাঁদপুর জেলার প্রথম উপজেলা হিসেবে সেদিন হানাদারমুক্ত হয় ফরিদগঞ্জ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রয়াত কৃষক জননেতা তবারক উল্লাহর স্মরণে ফরিদগঞ্জে শোকসভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জে হানাদারমুক্ত দিবস পালিত, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

আপডেট : ০৭:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬