ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাটেরগাঁওয়ে শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী আক্তার খান

চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আক্তার খানের উদ্যোগে ভাটেরগাঁও ইচুলী বাড়ির শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এলাকায় গণসংযোগকালে গ্রামের শিশু-কিশোরদের হাতে ফুটবল তুলে দেন তিনি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এ সময় আক্তার খান বলেন, “শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমি চাই, আমাদের এলাকার প্রতিটি শিশু-কিশোর খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ পাক। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চাই।”

আক্তার খান বর্তমানে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তি বশির উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে গরীব,অসহায় ও বয়স্কদের মাঝে শীত বস্ত্র বিতরণ

ভাটেরগাঁওয়ে শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী আক্তার খান

আপডেট : ০৯:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬