অগ্রণী ব্যাংক পিএলসি, হাজীগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ব্যবস্থাপক) মোহাম্মদ রাশেদুল ইসলামের বদলি জনিত বিদায় ও নবাগত সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ব্যবস্থাপক) কাজী কাউছার হোসেনের আগমন উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে।
গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও চাঁদপুর অঞ্চলের প্রধান মো. মতিউর রহমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, একজন কর্মনিষ্ঠ অফিসারকে বিদায় দিতে হয়তো আপনাদের খারাপ লাগছে। কিন্তু বিদায় একটি স্বাভাবিক প্রক্রিয়া। সেই সাথে নব যোগদানকৃত ব্যবস্থাপক হিসেবে যাকে পেয়েছেন, তিনি দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকার। তিনিও সঠিক ও দ্রুত সেবা প্ৰদানের মধ্যে দিয়ে এ অঞ্চলের গ্ৰাহকদের আস্থা অর্জন করতে পারবেন বলে আমি প্রত্যাশী।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএম আহসান কলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-মহাব্যবস্থাপক ও চাঁদপুর অঞ্চলের প্রধান তপন চন্দ্র সরকার ও সহকারী মহা-ব্যবস্থাপক মো. মনির হোসেন।
এসময় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মোহাম্মদ রাশেদুল ইসলাম ও কাজী কাউছার হোসেন, চাঁদপুরের শাখা ব্যবস্থাপকদের পক্ষে মো. আলমগীর হোসেন ফরাজী, ব্যাংকের জেলা অফিসার কল্যাণ সমিতির সভাপতি মো. শফিউল আলম, সিবিএ’র সভাপতি আমির হোসেন।
অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সালাউদ্দিন ফারুক, ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, আব্দুল মমিন, বিল্লাল পাটওয়ারী, মিজানুর রহমান সেলিম, শাখা কর্মকর্তাদের মধ্যে খায়রুল আলম মজুমদার ও শাকিল মির্জা প্রমুখ।
প্রিন্সিপাল অফিসার মাহবুবুর রহমান পাটওয়ারীর উপস্থাপনায় হাফেজ মো. সিয়াম হোসেন ও গীতা থেকে পাঠ করেন, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রিনা রানী সাহা বিশ্বাস। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান’সহ অন্যান্য অতিথিবৃন্দ, গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



















