বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ছিল আবেগ ও আনন্দের মিশ্র অনুভূতি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাকির হোসেন মৃধা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিয়াজী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, শাহতলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিন্নাত তপাদার, উত্তর শাহতলী জোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, উত্তর শাহতলী জোবায়দা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব দিদার হোসেন মিজি, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মমিন খান ও সাংগঠনিক সম্পাদক শরীফ পাটোয়ারী, বিএনপি নেতা মহসিন তপাদার, হারুন বেপারী ও আলী বেপারী প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তাঁরা বলেন, প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। ভবিষ্যতে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষার্থীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার মঙ্গল ও কল্যাণ কামনায় বার্ষিক দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উত্তর পাইকদী ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস সামাদ।
এ সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, সহকারী শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



















