ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় গুণীজন, কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • 43

চাঁদপুরের কচুয়ায় শিক্ষা, চিকিৎসাসেবা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজন, কৃতী শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কচুয়া রাজমহল কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদ উল্যাহর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি নুর মোহাম্মদ কচি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী এবং উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ভালো কাজের প্রতি উৎসাহিত করবে।

পরে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় সংবর্ধিত ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিথিরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে চুরির চেষ্টার পর পিকআপে অগ্নিসংযোগে গাড়ি পুড়ে ছাই

কচুয়ায় গুণীজন, কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ০৩:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬