ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • 46

0-0x0-0-0#

বগুড়ার সোনাতলায় ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে ঘুরবো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সোনাতলার আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বর্ণিল আয়োজনে কবুতর উড়িয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে সবুজ সাথী মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় দুধ ও ডিম বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ, সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং প্রাণিজ আমিষের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আনোয়ার হাসান, ডাঃ মোস্তফা কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ইসলাম রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সাহারুল গাজী, উপজেলা যুবদলের সভাপতি রাশেদুল ইসলাম হান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পশুপালন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানিতে সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।
প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ শিল্প গড়ে তুলতে জনসচেতনতা সৃষ্টি করাই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে চুরির চেষ্টার পর পিকআপে অগ্নিসংযোগে গাড়ি পুড়ে ছাই

সোনাতলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

আপডেট : ০৩:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬