জানা গেছে, গলায় কিছু একটা আটকে দম বন্ধ হয়ে আসছে এমন সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার বিকালে গোল্ডেন হসপিটাল এন্ড ট্রমা সেন্টার এন্ড ডিজিটাল ল্যাবে তাছলিমা বেগমকে নিয়ে যান স্বজনেরা। সেখানে তাঁর গলার এক্স-রে করানো হলে কোন সমস্যা চিহ্নিত হয়নি বলে হসপিটাল সংশ্লিষ্টরা স্বজনদের জানান।
কিন্তু তাছলিমা বেগমের দম বন্ধ (শ^াস-প্রশ^াস বন্ধ) হয়ে আসায় তার পরিবারের লোকজন জরুরিভিত্তিতে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর গলা থেকে একটি ক্যাপ বের করা হয়। যেই ক্যাপটি তাঁর দাঁতে লাগানো ছিল। ওইদিন তিনি দুপুরে যখন ঘুমিয়েছিলেন তখন ঘুমন্ত অবস্থায় দাঁতের ক্যাপটি তার গলার ভিতরে চলে যায়।
তিনি বলেন, তারপর ডাক্তার ওটি থেকে বের হয়ে এসে বলছে কি হয়েছে এখানে, এতো চিল্লাচিল্লি কিসের। আমরা বল্লাম ডাক্তার সাহেব আমার মাকে একটু দেখেন, তখন তিনি বলেন এক্সরে ছাড়া আমি রোগী দেখবো না। ওই সময়ে আমার খালাতো ভাই (সংবাদকর্মী) শাখাওয়াত হোসেন শামীম সাথে ছিলেন।
এ বিষয়ে গোল্ডেন হসপিটাল এন্ড ট্রমা সেন্টার এন্ড ডিজিটাল ল্যাবের চেয়ারম্যান ডা. রাইসুল ইসলাম রুবেলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ওই দিন তারা (তাছলিমা বেগম ও তার পরিবারের সদস্যরা) এক্স-রে করানোর পর রিপোর্ট না নিয়ে শুধুমাত্র এক্স-রে কপিটি নিয়ে চলে যায়। এমনকি ওই এক্স-রে কপিটি আমাকে বা হসপিটালের কোনো চিকিৎসককে তারা দেখায়নি।




















