ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুফতি রুহুল আমিন, বায়তুল মোকারমের নতুন খতিব

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৪৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • 147

গহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

দেশের প্রখ্যাত আলেম প্রয়াত মাওলানা শামসুল হক ফরিদপুরীর সন্তান মুফতি রুহুল আমীন আল হাইআ’তুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ’র সদস্য। একাধারে তিনি কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।

কওমি মাদ্রাসা ঘরানায় পিতা মাওলানা শামসুল হক ফরিদপুরীর মতো জামায়াতবিরোধী আলেম হিসেবেই সুপরিচিত মুফতি রুহুল আমীন। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সরকারি স্বীকৃতির দাবিতে যেসব আলেমরা সক্রিয় ছিলেন, তিনি তাদের অন্যতম।

স্বীকৃতির পর ২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘শোকরানা মাহফিলে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত করেছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে প্রার্থিতা করতে মনোনয়ন চাইলেও তাকে দেওয়া হয়নি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মুফতি রুহুল আমিন, বায়তুল মোকারমের নতুন খতিব

আপডেট : ১২:৪৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২