খন্দকার আরিফঃ
হাজীগঞ্জে বিনএনপির নেতাকর্মীদের স্বেচ্ছায় কারাবরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মহান বিজয় দিবসের প্রামাণ্য চিত্র ও আলোচনা সভা কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক প্রধান অতিথির বক্তব্য এমন সিদ্ধান্ত নেওয়া উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ অভিবাদন জানান।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের পুলিশ অন্যায় ভাবে হয়রানি করে আসছে। তারা বিএনপির লোকদের প্রতিটি বাড়িতে গিয়ে তাদের ঘরে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালমন্দ করে। আমরা সিদ্ধান্ত নিয়েছি পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করবো। এরপর সাংবাদিক সম্মেলন করবো এবং পুলিশ প্রশাসনকে ১ মাসের আল্টিমেটাম দেব। এরপরও তারা বিনা অপরাধে হয়রানি করলে একযোগে ১০ হাজার নেতাকর্মী স্বেচ্ছায় কারাবরণ করবে। এমন বিষয়টি বেশ কিছুদিন পূর্বে দলের মহাসচিবকে অবহিত করা হয়েছে বলেও তিনি সাংবাদিক ও নেতাকর্মীদের নিশ্চিত করেন।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইমাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারীর সঞ্চালনায় সহ-সভাপতি আবুল খায়ের, মনিরুজ্জামান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, পৌর বিএনপির সহ-সভাপতি নুরুন্নবী সম্রাট, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন, পৌর বিএনপির প্রচার সম্পাদক মারুফ খান রাসেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবি দল, ছাত্রদলের উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















