ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসা জমিদার বাড়িতে ৩৫ তম ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:২৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • 244
জসিম উদ্দিন,ফরিদগঞ্জ :
ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রূপসা জমিদার বাড়িতে হযরত শাহ কেরামত আলী জৌনপুরী (র:) ও তঁার নাতি হযরত মাওলানা আনোয়ার সিদ্দিকী জৌনপুরী (র:) স্মরণে ফরিদগঞ্জ উপজেলার রূপসা জমিদারদের মধ্য বাড়িতে ৩৫ তম পবিত্র ইছালে ছাওয়াব ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২৩ ডিসেম্বর) জমিদার এস্টেট এর বর্তমান মোতওয়াল্লি সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর তত্ববধানে মাহফিলে সভাপতিত্ব করেন, পীরে কামেল মাওলানা মোহাম্মদ শোহেব আহ্মদ সিদ্দিকী জৌনপুরী।
বিশেষ ওয়াজিন হিসেবে ইসলামের সঠিক ইতিহাস মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন সন্তোষপুর দরবার শরীফে পীর মাওলানা শাহ্ মো. আব্দুল করিম, রূপসা আহমদিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. শরীফ হোসাইন, রূপসা জমিদার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মো. আবদুর রহমান, শাহরাস্তি সূচীপাড়া বাইতুন নূর জামে মসজিদের খতিব মাওলানা মো. জাকির হোসেন, হরিশ্চর দরগা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আবুল কাশেম, নাগমুদ কে আই ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. মনোয়ার হোসেনসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রখ্যাত ওলামায়ে কেরামগণ।
মাহফিল শেষে বিশ্বের মুসলিম উম্মাহ, দেশবাসীসহ প্রয়াত জমিদারদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
মাহফিলে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, সাংবাদিক মশিউর রহমান মাস্টার, সমাজসেবক নজরুল ইসলাম সুমন, আরিফ হোসেন পাটওয়ারী, ফারুক খঁানসহ দলমত নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক ইসলাম প্রিয় মানুষজন অংশ গ্রহণ করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রূপসা জমিদার বাড়িতে ৩৫ তম ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-Rknews71

আপডেট : ০৪:২৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২