খন্দকার আরিফ:
হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুর রহমান মিজির ২য় মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে৷ সোমবার (২৬ ডিসেম্বর) বাদ আসর নামাজের পর পৌরসভাস্থ ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের মিজি বাড়ির মসজিদে এই মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, পৌর বিএনপির সহ-সভাপতি হাজী আবুল খায়ের মজুমদার, মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম ভুট্টো, উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল, যুগ্ন-আহবায়ক গিয়াসউদ্দিন গাজী, পৌর যুবদলের আহবায়ক মো. মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, মৎস্য দলের সভাপতি ইমাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পূর্বে মরহুমের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ। পরে তার রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।




















