ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ৪০ দিনের কর্মসূচির বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
  • 77

জামাল হোসেনঃ

শাহরাস্তিতে “অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি” (পিজিপিপি) এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ।

বৃহস্পতিবার উপজেলা ৩টি ইউনিয়নে ৪টি প্রকল্প পরিদর্শন করেন তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন অতি দরিদ্র এবং মৌসুমী বেকার শ্রমিকদের জন্য স্বল্প মেয়াদী কর্মসংস্থানের মাধ্যমে দুঃস্থ পরিবারগুলোর সুরক্ষার লক্ষ্যে গত নভেম্বর মাস থেকে উপজেলার সবক’টি ইউনিয়নে অনেকগুলো প্রকল্প চলমান।

এসব প্রকল্পে যথাযত শ্রমিক নিয়োগ ও কাজের মান ঠিক রাখার লক্ষ্যে বৃহস্পতিবার উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নে দারুনকরা ব্রীজ থেকে চটকী বাড়ি কালভার্ট পর্যন্ত রাস্তার পূনঃ নির্মান কাজ, দেবকরা উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট কাজ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে বিজয়পুর কেরানী সাহেবের দোকান থেকে মিয়াজী বাড়ি পর্যন্ত রাস্তার পূনঃ নির্মান কাজ ও চিতোষী পূর্ব ইউনিয়নের কালোচোঁ মানিক মেম্বারের বাড়ি থেকে রাব্বানীর বাড়ির সামনে পর্যন্ত রাস্তার পূনঃ নির্মান কাজ পরিদর্শন করা হয়েছে।

পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, মেহের দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ মোঃ আঃ রাজ্জাক, চিতোষী পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ আলম বেলাল ও প্রকল্প সংশ্লিষ্ট সভাপতি এবং প্রকল্প কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ জানান, গ্রামীণ অবকাঠামো, রাস্তা, মাঠ-ঘাট, রাস্তা সংলগ্ন পুকুর পাড়ের উন্নয়ন ও খাল খনন প্রকল্পের মাধ্যমে শাহরাস্তি উপজেলায় ১ হাজার ৯৬ জন শ্রমিক প্রতিদিন ৪ শ’ টাকা মুজুরী হারে ৪০ দিন কাজ করার সুযোগ পাচ্ছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে ৪০ দিনের কর্মসূচির বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা – Rknews71

আপডেট : ০২:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২