খন্দকার আরিফ :
হাজীগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের রেল ষ্টেশন সংলগ্ন মাতৃভূমি ক্রিড়া সংঘের নতুন ক্লাব উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ জানুয়ারী) রাত ৮টায় ক্লাব উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। সামাজিক দায়বদ্ধতা ও একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে ১৯৯৬ সালে এই মাতৃভূমি ক্রিড়া সংঘের আত্মপ্রকাশ ঘটে। সে থেকে সংগঠনটির সদস্যরা বিভিন্ন ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানেও মাতৃভূমি ক্রিড়া সংঘের সিনিয়র এবং জুনিয়র সদস্যদের নিয়ে খেলা ধূলাসহ সামাজিক কাজে অগ্রনী ভূমিকা রাখছে।
রবিবার এশার নামাজের পর সিনিয়র ও নতুন জুনিয়র সদস্যদের নিয়ে মাতৃভূমি ক্রিড়া সংঘের নয়া ক্লাব উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ডা. রাইসুল ইসলাম রুবেল। উদ্বোধনের পূর্বে দেশ ও কাতির কল্যাণ কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও অনুষ্ঠান পরিচালনা করেন হাজী জালাল উদ্দীন মুন্সী জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মো. ইউসুফ।
ওই সময় মাতৃভূমি ক্রিড়া সংঘের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাজী, ক্রিড়া সম্পাদক সারোয়ার হোসেন জুয়েল, সিনিয়র ও জুনিয়র সদস্যসও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















