ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে নতুন পাঠ্যবই উৎসব উদযাপিত 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
  • 128
কবির আহমেদ:
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী সারাদেশের ন্যায় চাঁদপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম হাজীগঞ্জ উপজেলাধীন  পৌর ৮  নং ওয়ার্ড  ঐতিহ্যবাহী হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ হলরুমে  শিক্ষার্থীদের মাঝে ইংরেজি নববর্ষের প্রথমদিন রোববার (০১ জানুয়ারি)  আনন্দঘন পরিবেশে নতুন পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হয়েছে।
সরজমিন গিয়ে দেখা যায়,অত্র বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবে নতুন বই পেয়ে শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ মহাখুশি হয়েছেন।
এদিন  অত্র বিদ্যালয়ের হলরুমে অনাড়ম্বর পরিবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।
এ সময়  প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,উপজেলা শিক্ষক অফিসার মোঃ আবু সাঈদ চৌধুরী, ,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর রাশেদা আক্তার রোজী।
সভাপতিত্ব করেন,অধ্যক্ষ মোঃ আবু ছাইদ ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন,শিক্ষানুরাগী ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মনির কাজী,৮নং ওয়ার্ড কাউন্সিলর কাজী  মোঃ কবির হোসেন, হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা প্রমুখ।
 সঞ্চাালন করেন,সহকারী প্রধান শিক্ষক মোঃ হোসাইনুল আজম।
 উৎসবে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের সেট তুলে দেন।
উৎসবে উপস্থিত ছিলেন,ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ ।
উল্লেখ্য,
রোববার (০১জানুয়ারি) নতুন পাঠ্যবই উৎসবে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের সেট তুলে দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে নতুন পাঠ্যবই উৎসব উদযাপিত 

আপডেট : ১১:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩