কবির আহমেদঃ
ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’- এই আদর্শিক প্রতিপাদ্যকে সামনে রেখে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
বাংলাদেশ ছাত্রলীগ হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সোহেল আলম বেপারীর নেতৃত্বে বুধবার (৪ জানুয়ারি) বিকালে বর্ণাঢ্য রেলী, আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য রেলীটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে বের হয়ে পূর্ব বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিউসি (কাতার-কানাডা) টাওয়ার চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সোহেল আলম বেপারীর বলেন,বাংলাদেশের সব ইতিহাস-অর্জনের সাক্ষী, আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়া গর্বের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (৪ জানুয়ারি)। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ এই পথচলায় মহান মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটি।
তিনি আরো বলেন,বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। প্রতিষ্ঠার শুরুতে সংগঠনটির নাম ছিল ‘পূর্ব পাকিস্তান ছাত্রলীগ’। দেশ স্বাধীন হওয়ার পর এটি ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামে কার্যক্রম শুরু করে।
তিনি বলেন,সংগঠনটির দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮’র আইয়ুববিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে।
৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, ৭০’র নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ ছাত্রলীগ।
দেশের প্রতিটি প্রজন্মে, প্রতিটি তারুণ্যে, প্রত্যেক শিক্ষার্থীর অনুভূতিতে বাংলাদেশ ছাত্রলীগ শ্রেষ্ঠতম স্থানে অবস্থান করেছে এবং আগামীতেও অবধারিতভাবে করবে। তাই, ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত ‘স্মার্ট বাংলাদেশের’ নেতৃত্ব দেবে ছাত্রলীগ, ৭৫তম বর্ষপূর্তিতে এটিই আমাদের সংকল্প।




















