ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় বাস চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • 105
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের কচুয়া উপজেলার  আশ্রাফপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় কুমিল্লাগামী বোগদাদ বাস চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২ টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহরাস্তি উপজেলার নোয়াগা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাহিদ হোসেন (২৫) এবং আরোহী কুমিল্লার লাকসাম উপজেলার দামাতিয়া গ্রামের জাবেদ হোসেন মারা যায়।
দুর্ঘটনার পরই কুমিল্লাগামী বোগদাদ বাস (ঢাকা মেট্রো ব-১৫-১৫৯৮৬২) চালক ও তার সহযোগী গাঁ ঢাকা দেয়।
এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কচুয়ায় বাস চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত

আপডেট : ০৪:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩