ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবের জনপদ পত্রিকার দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • 56
মতলব দক্ষিণ প্রতিনিধি :
চাঁদপুর জেলা থেকে প্রকাশিত বহুল প্রচারিত সাপ্তাহিক মতলবের জনপদ পত্রিকার দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় চাঁদপুরস্থ জিটি রোড পত্রিকা অফিসে কেক কাটা ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক শ্যামল চন্দ্র দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ছাত্র-সংগ্রাম পরিষদের মতলব থানা শাখার আহ্বায়ক, মতলব পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম নুরু। এ সময় উপস্থিত ছিলেন পত্রিকা পরিবারের সদস্য নিমাই ঘোষ, মোঃ কামাল হোসেন, উৎপল চন্দ, মোশারফ হোসেন তালুকদার, মোঃ জালাল উদ্দিন খান, মোঃ শাওন প্রধান, মোঃ মাইনুদ্দিন, মোঃ মিলন হোসাইন, শামীম সরকার মুসা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, সাপ্তাহিক মতলবের জনপদ পত্রিকার স্টাফ রিপোর্টার এন্ড কম্পিউটার অপারেটর মোস্তফা কামাল সুজন। পরে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম নুরু পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন ও শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানের সভাপতি পত্রিকার সম্পাদক ও প্রকাশক শ্যামল চন্দ্র দাস সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন হাঁটি হাঁটি পা পা করে পত্রিকাটি আজ দ্বাদশ বর্ষ পূর্ণ করে ত্রয়োদশ বর্ষে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ লগ্নে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। পত্রিকার গ্রাহক, পাঠক ও বিজ্ঞাপনদাতা, সংবাদদাতাসহ সকলের আগামীদিনের পথ চলায় সহযোগিতা কামনা করছি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলবের জনপদ পত্রিকার দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০৭:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩