ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে – নুরুল আমিন রুহুল এমপি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • 65

মনিরুল ইসলাম মনির:

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, একজন মানুষও শীতে কষ্ট পাবে না, কেউ গৃহহীন হয়ে থাকবে না। দেশে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষ কষ্ট পাচ্ছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে আমাদের নজর দিতে হবে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্কদের প্রতি। মানবতার পাশে দাঁড়ানোই হচ্ছে সর্বোত্তম কাজ।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল ব্যাক্তিগত তহবিল থেকে শীতবস্ত্র কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল আমিন রুহুল এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের প্রয়োজনীয় খাদ্য নিশ্চিত করেছেন। দেশে এখন কেউ না খেয়ে থাকে না। প্রধানমন্ত্রী মানুষের বাসস্থান ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছেন। ঘরহীনকে ঘর দিচ্ছেন। এ দেশে কেউ আর ঘরহীন থাকবে না। গরম কাপড়ের অভাবে শীতে কেউ কষ্ট পাবে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য মহিলাদের আরও সোচ্চার হতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, যাবেই ইনশাল্লাহ। তাই দলের পদ-পদবি থাকুক বা না থাকুক প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দেশের উন্নয়নে সকলকে কাজ করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলে কোনো অপশক্তিই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না।

দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুব হোসেন প্রধান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আলাউদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার আঁখি, ফতেপুর ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ,

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান সরকার দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজনু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক ইমাম চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম মিলন, মতলব সরকারি ডিগ্রি কলেজের জিএস রহমত উল্লাহ চৌধুরী, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল লস্কর, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজালাল ও ছাত্রলীগ নেতা সজিব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে – নুরুল আমিন রুহুল এমপি

আপডেট : ০৬:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩