ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বাজারের ব্যবসায়ী রোকন মোল্লার চির বিদায় লিয়াকত হোসাইন।

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • 58
মতলব উত্তর ব্যুরো :
মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী রোকনুজ্জামান (রোকন মোল্লা) আজ ভোর ৬ টায় তাহার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন। মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজীকান্দি ইউনিয়নাধীন আমিনপুর গ্রামের সন্তান ও আনন্দবাজার এর বিশিষ্ট ব্যবসায়ী রোকন মোল্লা ভোরে ফজরের নামাজ আদায় করে তার বাড়িতে এসে বিশ্রাম নেন।
হঠাৎ ছোট্ট করে ঘোঙ্গানি দেন এরপর আর তার দেহে নেই প্রাণপাখি। ৫৫ বছর বয়সী একপুত্র ও এককন্যা সন্তানের জনক রোকন মোল্লার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে আজ বেলা বাদ আসর আমিনপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে। গত তিনদিন যাবৎ প্রেসার জনিত সমস্যা ছিলো রাইসার বাবার। গত পহেলা জানুয়ারী তার মেয়ে রাইসা নিখোঁজ এবং উদ্ধার পরবর্তী সময়ে অনেকটা মেয়েকে নিয়ে অস্থিরতায় ভুগছিলেন।  ওনার মৃত্যু নিয়ে রামদাসপুর নতুন বাজার এর বাজার কমিটির সাধারন সম্পাদক ফখরুল ইসলাম সরকার ও যুগ্ন সাধারন সম্পাদক বাবু সরকার বলেন, আমাদের বাজারের ব্যবসায়ী রোকন মোল্লা  ছিলেন সৎ এবং ভালো মানুষ সবার সাথে মিলে মিশে চলতেন কোনদিন কারো সাথে মন্দ কথা বলেনি আমরাও শুনিনাই মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নতুন বাজারের ব্যবসায়ী রোকন মোল্লার চির বিদায় লিয়াকত হোসাইন।

আপডেট : ০৬:২৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩