ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে মদকসহ চিহ্নিত চোর আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • 77

ফাহাদ খান :

ফরিদগঞ্জে মাদক সহ আন্তজেলায় চিহ্নিত এক চোরকে আটক করা হয়েছে। উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা এলাকাতে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দিবাগতরাতে তাঁকে আটক করা হয়। আটকৃকত ব্যক্তি ওই এলাকার মৃত আজিজ উল্লার ছেলে মো. শরীফ মিজি (৩৪)।

পুলিশ সূত্রে জানাগেছে,গোপণ সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান’র নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আবেদ আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় ষোলদানা এলাকার মিজি বাড়ীতে শরীফ মিজির বসৎঘরে অভিযান পরিচালনা করে। এ সময় শরীফ মিজির বসতঘর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ শত গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ষোলদানা এলাকাবাসী ও পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, শরীফ মিজি দীর্ঘদিন যাবৎ মাদক কারবার ও আন্তজেলাতে চুরি সংঘটিত করে আসছে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ,রামগঞ্জ ও হাজীগঞ্জ থানা মিলিয়ে বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আব্দুল মান্নান বলেন, আটককৃত শরিফ মিজির বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে মদকসহ চিহ্নিত চোর আটক

আপডেট : ১০:২৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩