মতলব দক্ষিণ :
মতলব দক্ষিণ পৌরসভার ৪নং ওয়ার্ডে অবস্থিত চরমুকুন্দি আরকে হাসানিয়া ফোরকানিয়া দাখিল মাদ্রাসার উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী আলহাজ্ব আবু জাফর মোহাম্মদ আলী।
(শনিবার)২৮ জানুয়ারি সকালে তিনি মাদ্রসা ভবনের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, মুন্সীরহাট কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, সমাজসেবক সলিম উল্লাহ সেলিম, মাদ্রাসার কোষাধ্যক্ষ সোহরাব হোসেন, কার্যকরি সদস্য মোঃ মাইনুদ্দিন প্রধান, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।




















