ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ৮ফুট লম্বা গুইসাপটি লালমাই উদ্ভিদ উদ্যানে অবমুক্ত করা হয়েছে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • 237
মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জে ৮ ফুট লম্বা গুইসাপটি কুমিল্লার কোটবাড়ি লালমাই উদ্ভিদ উদ্যানে অবমুক্ত করা হয়েছে। উপজেলা বন কর্মকর্তা মো. তাজুল ইসলামের তত্ত¡াবধানে শনিবার (২৮ জানুয়ারী) বিকালে সাপটি অবমুক্ত করা হয়। এর আগে শুক্রবার পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের চৌধুরী বাড়ি থেকে গুইসাপটি উদ্ধার করা হয়।
জানা গেছে, শুক্রবার সকালে ওই বাড়ির নির্মাণকৃত একটি বসতঘরের জন্য মাটি খুঁড়তে গিয়ে বিশালাকৃতির এই গুইসাপটি দেখতে পায় শ্রমিকেরা। এ সময় কুমির ভেবে শ্রমিকরা সহ ওই বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়রা জালের ফাঁদ পেতে গুইসাপটিকে ধরে উপজেলা বনকর্মকর্তার কার্যালয়ে খবর দেয়।
এরপর ঘটনাস্থল পরিদর্শন করে বন কর্মকতা ঢাকা বন্য প্রাণী ইউনিটকে খবর দিলে তারা এসে গুই সাপটি উদ্ধার করে কুমিল্লার কোটবাড়ি লালমাই উদ্ভিদ উদ্যানে অবমুক্ত করে দেন। উদ্ধারকৃত গুইসাপটি লম্বায় ৮ফুট এবং ওজনে ৪০ কেজি। তবে প্রাথমিকভাতে গুইসাপটির বয়স নির্ধারন করা যায়নি।
এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, সাধারণত গুইসাপ মানুষের কোন ক্ষতি করে না। তারপরও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ায় গুইসাপটি উদ্ধার করে লালমাই উদ্ভিদ উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ওখানে আরো গুইসাপ থাকতে পারে। তাই স্থানীয়দের বলা হয়েছে, আবারো যদি গুইসাপ দেখতে পায়, তাহলে প্রাণিটিকে যেন তারা না মারে। নিরাপদ আবাস্থলের অভাবে প্রাণিটি এখন আর গ্রামাঞ্চলে খুব একটা দেখা যায়না বলে তিনি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ৮ফুট লম্বা গুইসাপটি লালমাই উদ্ভিদ উদ্যানে অবমুক্ত করা হয়েছে

আপডেট : ১০:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩