ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে দুস্থ্য ও শীতার্তদের মাঝে সাড়ে ৬ হাজার কম্বল বিতরন কৃষকের সব ধরনের সুবিধা দিতে এই সরকারের কোন বিকল্প নেই …পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • 58

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরে এখলাছপুর ইউনিয়নের বোরচরের দুস্থ ও শীতার্তদের মাঝে সাড়ে ৬ হাজার কম্বল বিতরন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরচর আলী আহমদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত দুস্থ্য ও অসহায়দের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্নার সভাপতিত্বে এবং আলী আজম মাষ্টারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হাসান, মোহনপুর পর্যটন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক কাজী মিজানুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কবির আহমেদ মাষ্টার, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, চাঁদপুর কোর্টের এপিপি অ্যাড. জসিম উদ্দিন, সমাজসেবক বজলুল রশিদ দেওয়ান, আলী আহম্মদ মিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান বকাউল, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিন্নত আলী বেপারী প্রমুখ। পরে তিনি ফরাজীকান্দি মাদ্রাসা আঙ্গিনায় শীতবস্ত্র বিতরন করেন।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন, কৃষি আমাদের প্রান, এই কৃষিই আমাদের বাঁচিয়ে রেখেছি। কৃষকের সব ধরনের সুবিধা দিতে এই সরকারের কোন বিকল্প নেই।পক্ষান্তরে বিএনপির সময় সারের জন্য ফুলপুরে ১৭ জন কৃষককে প্রান দিতে হয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি, হত্যা, গুম, রাহাজানিতে লিপ্ত ছিল। তারা জননেত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করেছিল। এখন রাষ্ট্র মেরামতের কথা বলছে। যা সম্পূন্নই মিথ্যা ও বানোয়াট বুলি। রাষ্ট্র মেরামত কেবল শেখ হাসিনার পক্ষেই সম্ভব, আর কারো পক্ষে নয়। আর বিএনপি রাষ্ট্র নয় নিজেদের দলটাকেই আগে মেরামত করুক।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রাখুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে দুস্থ্য ও শীতার্তদের মাঝে সাড়ে ৬ হাজার কম্বল বিতরন কৃষকের সব ধরনের সুবিধা দিতে এই সরকারের কোন বিকল্প নেই …পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

আপডেট : ০৭:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩