ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ইয়াবাসহ আটক ফরিদগঞ্জের মাদক কারবারি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • 73

মোহাম্মদ হাবীব উল্যাহ্:

হাজীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি মো. আরিফ হোসেনের (৩৮) জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে সোমবার ইয়াবাসহ তাকে হাতে-নাতে আটক করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ। সে ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া গ্রামের শহীদ উল্যাহ তপদারের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের বিসমিল্লাহ কফি হাউজ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিসবাহুল আলম চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স। অভিযান চলাকালীন সময়ে মাদক কারবারি মো. আরিফ হোসেনকে তল্লাশী করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ এবং তাকে আটক করা হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটক ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো ট্রলারেন্স। তাই তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান এবং তথ্য দাতার নাম গোপন রাখার নিশ্চয়তা দেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জে ইয়াবাসহ আটক ফরিদগঞ্জের মাদক কারবারি

আপডেট : ০৬:৩৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩