ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি নেতা ইশরাক কারাগারে | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • 116

গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন। এদিন রাজধানীর মতিঝিল থেকে আটকের পর ইশরাক হোসেনকে দুই বছর আগের একটি গাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।

ইশরাকের আইনজীবী তার জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে, বুধবার সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাককে গ্রেপ্তার করা হয়।

পুলিশের মতিঝিল বিভাগের এডিসি এনামুল হক মিঠু বলেন, ইশরাক হোসেন গাড়ি ভাঙচুরের অভিযোগে ২০২০ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আমরা বিভিন্ন জায়গায় খুঁজেছি। আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ওই মামলায় জামিনে ছিলেন ইশরাক। তবে উচ্চ আদালতের আদেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ মে দিন ধার্য রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি নেতা ইশরাক কারাগারে | Rknews71

আপডেট : ১০:২৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২