ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ৮শ’ পিস ইয়াবা’সহ মাদক কারবারি গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • 76

মতলব উত্তর ব্যুরো :

মতলব উত্তরে ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট’সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে লিটন সিকদার নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন এর সার্বিক তত্ত¡াবধানে ও তদারকীতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন’সহ কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. রমিজ উদ্দিন, এএসআই মোজাম্মেল হক, এএসআই আতিকুর রহমান মিয়াজী ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালানা করে মতলব উত্তর থানাধীন সাদুল্যাপুর ইউপিস্থ নতুন হাপানিয়া সংলগ্ন বদরপুর, ৪নং ওয়ার্ড, ফিরোজ সিকদারের টিনশেড বিল্ডিং এর ভিতর হতে মো. লিটন সিকদার (৩৮)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লিটন সিকদার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামের ফিরোজ সিকদার প্রকাশ ফিরোজ কসাই এর ছেলে। তার হেফাজত হতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার লিটন সিকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ছোট ভাইয়ের মৃ’ত্যুর শোক সইতে না পেরে বড় ভাইয়ের মৃ’ত্যু 

মতলব উত্তরে ৮শ’ পিস ইয়াবা’সহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ০৮:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩