ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে বৃদ্ধার নাক কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনতাই

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • 110

মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলায় রোকেয়া বেগম (৮৯) নামে এক বৃদ্ধা মহিলার নাক ও কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনতাই করেছে দুর্বিত্তরা। শুক্রবার দিনগত রাতে উপজেলার রাঢ়ীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এতে করে গুরুতর আহত হন বৃদ্ধা রোকেয়া বেগম। পরে খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই আল-আমিন ঘটনাস্থলে গিয়ে আহত বৃদ্ধাকে হাসপাতালে পাঠান।
জানা গেছে, উপজেলার রাঢ়ীকান্দি গ্রামের গোপাল সরকার বাড়ির মজিবুর রহমানের স্ত্রী রোকেয়া বেগম অন্যান্য দিনের মতো রাত্রিযাপন করছিলেন। রাত আনুমানিক ২ টার সময় ছিনতাইকারী ঘরে প্রবেশ করে রোকেয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে নাক ছিঁড়ে নাকফুল ও কান ছিঁড়ে কানের দুল নিয়ে যায়। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে রোকেয়া বেগমের শরীরে আঘাত করে তারা পালিয়ে যায়। খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় ইউপি সদস্য মাসুদুর রহমান বলেন, রোকেয়া বেগম আমার জেঠী হয়। তিনি বিভিন্ন রোগে ভ‚গছেন। এমন একজন অসহায় মহিলার সাথে পশুর মত আচরণ করলো দুর্বিত্তরা। আমি খুবই মর্মাহত। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ছোট ভাইয়ের মৃ’ত্যুর শোক সইতে না পেরে বড় ভাইয়ের মৃ’ত্যু 

মতলব উত্তরে বৃদ্ধার নাক কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনতাই

আপডেট : ০৮:৪৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩