শাখাওয়াত হোসেন শামীম:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আমিন হেলালের শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) একুশের প্রহরে প্রভাতফেরীর মাধ্যমে রামচন্দ্রপুর ভূইয়া একাডেমির প্রাঙ্গনের শহীদ মিনারে
৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আমিন হেলাল এর নেতৃত্বে
পুষ্প মাল্য অর্পণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,প্যানেল চেয়ারম্যান আবু নাছের সুমন, ইউপি সদস্য মোঃ আশেক উল্যা খান,
জহিরুল ইসলাম, আব্দুল মান্নান, আনিছুর রহমান, জাকির হোসেন, মুসলিম গাজী, সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ বেগম প্রমুখ।




















