মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি মূলক বিভিন্ন রাজনৈতিক মামলায় কারাবরণকারী, আইনি ও সার্বিক সহযোগিতা কারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে নিজমেহের মিয়াজী বাড়িতে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক নুরুল হক, সহ-দপ্তর সম্পাদক শাহ জিয়াউল হক মজুমদার সুমন, বিএনপি নেতা এডভোকেট কামাল হোসেন, এডভোকেট মাহবুবু আলম, এডভোকেট সুমন মিয়া, এডভোকেট রুজি আক্তার, কামরুল ইসলাম খান মজুমদার, কামরুল হাসান লিটন, মনির হোসেন, আব্দুল কাইয়ুম রিপন, মাজহারুল ইসলাম জুয়েল, কামরুল আলম সরদার, বাচ্চু মিয়া, আমান উল্লাহ আমান, ফিরোজ আহমেদ, মনির হোসেন, শাহ আলম,শামীম, হাতের মেম্বার, ইমাম হোসেন মেম্বার, রফিক মেম্বার, জিয়া, কাশেমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের
কারাবরণকারী, আইনি ও সার্বিক সহযোগিতা কারী এবং বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কারাবন্দিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।




















