শাখাওয়াত হোসেন শামীম :
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পাঠ্য পুস্তকে ধর্ম জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে শিক্ষার সর্বস্তরের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক এর দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ ফেরুয়ারি ) বাদ জুমা হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ গেটে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজিত বিক্ষোভ মিছিলে তারা দ্রব্যমূল্য কমানোর দাবিতে ও পাঠ্য পুস্তকে ধর্ম জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে শিক্ষার সর্বস্তরের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক এর দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহাদাৎ হোসেন প্রধানিয়া
সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাফেজ মাকছুদুর রহমান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের সভাপতি হাফেজ মোঃ হেলাল উদ্দিন,জেলার মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের আহমেদ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলার শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহতাব উদ্দিন চৌধরী।
এসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলার মুজাহিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোরশেদ আলম,
সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম, ইসলামী
আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলার যুগ্ন-সম্পাদক জামাল গাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ পৌর শাখার সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















