ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৫৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • 57
মোহাম্মদ হাবীব উল্যাহ্:

‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে হাজীগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী শেষে সফল উদ্যোক্ত ও খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রদর্শনীর উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রাণীসম্পদ খাতে বিশেষ করে বিভিন্ন জাতের পশু পালনে ব্যাপক সাফল্য লাভ করেছে। আমরা গরু, হাঁস-মুরগি পালন ও ডিম উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। আশা করি প্রাণীসম্পদের এই প্রদর্শনীতে পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে এদিন সকালে উদ্বোধনী অনুষ্ঠানের পর দিনব্যাপী অনুষ্ঠিত প্রদর্শণীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যক্তি বিশেষ (উদ্যোক্তা) ও খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে অংশগ্রহণ করেন। প্রদর্শণী শেষে এদিন বিকালে সমাপনী অনুষ্ঠানে স্থানীয় প্রাণিসম্পদ উদ্যোক্তা ও খামারিদের পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়ার উপস্থাপনায় উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোসাম্মদ শরীফা খাতুন, উপ-সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, উপজেলার সকল ইউনিয়নের এলএসপি, ভেকসিনেটর  প্রকল্পের সদস্য ও খামারীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ

আপডেট : ১০:৫৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩