নিজস্ব প্রতিবেদক:
হাজীগঞ্জে ৫ম বারের মত হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজিত মহান একুশে বই মেলার সফল সম্পন্ন হয়েছে।
শনিবার বই মেলার সমাপনী দিনে চাঁদপুর প্রতিভা সাংস্কৃতিক সংগঠন এর বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী।
হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি সাবিহা সুলতানার সভাপতিত্বে সাফিউল বাসার রুজমন ও কামাল হোসেন এর সঞ্চালনায়
আরো বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপোচার্য ডক্টর মোস্তফা কামাল খান, বিশেষ অতিথি হিসেবে সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা বিশিষ্ট সমাজকর্মী রোটারিয়ান কমল,হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়দুর রহমান খোকনসহ অনেকে। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এসময় বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক আলহাজ্ব একরামুল হক পাটোয়ারী, আর কে কম্পিউটার সহ পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল সাংস্কৃতিক সংগঠন সমূহকে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুননু’কে মরণোত্তর সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠান শেষে রেফেল ড্রয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মহান একুশে বই মেলা শুরু হয় ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার। মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক জ্বালানী বিশেষজ্ঞ ও পাওয়ার সেলে মহাপরিচালক, আইইবি’র (ঢাকা সেন্টার) নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
বই মেলার উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি সাবিহা সুলতানার সভাপতিত্বে সাফিউল বাসার রুজমন ও কামাল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ কর্মী ট্রাস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান সুরাইয়া তালুকদার, ৯নং গন্ধব্যপুর উঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুকবুল আহম্মেদ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক গাজী সালাহ উদ্দিনসহ অনেকে।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি আন্তর্জাতিক জ্বালানী বিশেষজ্ঞ ও পাওয়ার সেলে মহাপরিচালক, আইইবি’র (ঢাকা সেন্টার) নব নির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইনকে সন্মাননা স্মারক তুলে দেয়া হয়।
২য় পর্বে বিশেষ অতিথি ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বক্তব্য রাখেন।
বই মেলার ৩য় দিনঃ বুধবার হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ মাইনুদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ,মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সমির লাল দত্ত।
বই মেলার ৩য় দিনঃ বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের অধ্যক্ষ রোটাঃ সালাউদ্দিন ভূঁইয়া, ৫ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইউসুফ প্রধানিয়া সুমন।
বই মেলার ৪র্থ দিনঃ শুক্রবার অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেমাস ক্রিয়েশন প্রাঃলিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনূছ,বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী জাকির হোসেন মজুমদার।
মেলায় দশটি বইয়ের স্টল ছিলো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় ১৫টি সংগঠন অংশগ্রহণ করে।
উল্লেখ্য এবারের বই মেলা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুননু’ স্মরনে উৎসর্গ করা হয়েছে।




















