মো.শাহ আলম ভূঁইয়াঃ
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে শাহরাস্তি উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা আওয়ামী লীগ,সেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
মঙ্গলবার (৭ই মার্চ) উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের পক্ষে কামরুজ্জামান ভূঁইয়া, রনজিৎ মজুমদার, ডাঃ মোতাহের সুমন প্রমূখ ব্যক্তিরা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সেচ্ছাসেবক নেতৃবৃন্দরা বলেন, বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন আজ। ৫২ বছর আগের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে গর্জে উঠেছিল উত্তাল জনসমুদ্র।
লাখ লাখ মানুষের গগনবিদারী স্লোগানের উদ্দামতায় সেদিন পত পত করে উড়ে বাংলাদেশের মানচিত্র খচিত লাল-সবুজের পতাকা। মূলত বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়েই স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল।




















