ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে ব্যাটারি চার্জ দিতে গিয়ে ৩ সন্তানের জনকের মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • 61
ফাহাদ খান:
চাঁদপুরের ফরিদগঞ্জে অটোরিক্শার ব্যাটারি চার্জে দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আলমাস হোসেন (৪০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মার্চ) বিকেল ৩ ঘটিকার সময় ফরিদগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়ালী আজিম বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার শিকার ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মারা যাওয়া যুবক আজিম বাড়ির মৃত মোশারফ হোসেন ছেলে। তিনি ৩ সন্তানের জনক।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় আলমাস হোসেন তার বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জে লাগানো সময় বিদ্যুতায়িত হন। এসময় পরে আহত অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক আলমাসকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আবাসিক চিকিৎসক (আরএমও) মোজাম্মেল হোসেন জানান, বিদ্যুতের স্পর্শে আলমাস হোসেন’র ডান হাতের দু’টি আঙ্গুল পুড়ে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে ব্যাটারি চার্জ দিতে গিয়ে ৩ সন্তানের জনকের মৃত্যু

আপডেট : ১১:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩