ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • 130
মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জে গলায় ফাঁস দিয়ে মো. জুয়েল হোসেন নামের ২৭ বছর বয়সি এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (১৩ মার্চ) দুপুর আনুমানিক তিনটার দিকে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কি গ্রামের খাসের বাড়িতে এ ঘটনা ঘটে। আত্মহননকারী যুবক ওই বাড়ির মো. দ্বীন ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মো. জুয়েল হোসেনের মানসিক সমস্যা রয়েছে। তবে সব সময় (নিয়মিত) না , তিনি মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ ও কাজকর্ম করতেন। এদিন (সোমবার) দুপুরে তিনি বাড়িতেই ছিলেন। তার স্ত্রী পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এসময় ফাঁকা ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
তার বোন জানান, ভাই জুয়েল হোসেনের মানসিক সমস্যার জন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হয়েছে এবং চিকিৎসার কিছু কাগজপত্রও তাদের কাছে রয়েছে। যেহেতু তার মাঝে মাঝে মানসিক সমস্যা দেখা দেয়, তাই  অনেকেই বলেছেন, ভাইকে বিয়ে করালে ঠিক হয়ে যাবে (মানসিক সমস্যা ভালো হয়ে যাবে)।
তিনি বলেন, দুই মাস আগে তাকে (মো. জুয়েল হোসেন) বিয়ে করানো হয়েছে। কিন্তু বিয়ের দুই মাস পার না হতেই আবারো তার মানসিক সমস্যা দেখা দেয়। যার কারনে তিনি আত্মহত্যা করে বসলেন। এদিকে খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ এদিন রাতে মো. জুয়েল হোসেনের মরদহে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, নিহতের পরিবারের লোকজন থানা এসেছেন। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট : ০৬:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩