ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানের বিদায় | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৩০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • 116

পাকিস্তানে এখন পর্যন্ত কোন প্রধানমন্ত্রী মেয়াদ পূর্ণ করতে পারেননি। একই পরিণতি বরণ করে নিতে হচ্ছে ইমরান খানকেও। জাতীয় পরিষদের ১৭৪ জন সদস্য তার প্রতি অনাস্থা জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের প্রয়োজন ছিল ১৭২ ভোট।

এর আগে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় চালু হওয়া অধিবেশনে চলে নানা নাটকীয়তা। প্রধানমন্ত্রীকে পদচ্যুত করতে ‘বিদেশি ষড়যন্ত্রে’ অংশ নিতে পারবেন না জানিয়ে মধ্যরাতে পদত্যাগ করেন স্পিকার আসাদ কায়সার। রাত বারোটার পর প্যানেল স্পিকার পিএমএল-এন নেতা আয়াজ সাদিকের সভাপতিত্বে নতুন অধিবেশনে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। ফলাফলে নিশ্চিত হয় ইমরান খানের বিদায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ইমরান খানের বিদায় | Rknews71

আপডেট : ০৩:৩০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২