ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে হাজীগঞ্জে বৃহস্পতিবার থেকে রোজা শুরু 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৫৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • 53
শাখাওয়াত হোসেন শামীম,, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা।।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রমজান শুরু হচ্ছে।  উপজেলার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা প্রতি বছরই আগাম রোজা এবং দুই ইদ উদযাপন করেন।

বৃহস্পতিবার থেকে রোজা রাখেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুরসহ
বেশ কয়েকটি গ্রামের মানুষ।
জানা গেছে, সাদ্রার হামিদিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা আবু ইছহাক ইংরেজি ১৯২৮ সাল থেকে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতিনীতির প্রচলন শুরু করেন।
সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর শায়েখ মো. আরিফ চৌধুরী বলেন, “আমরা  গতকাল রাতে তারাবি পড়েছি, সেহরি খেয়ে আজ বৃহস্পতিবার থেকে রোজা পালন শুরু করেছি। ২৯ শাবান কোথাও চাঁদ দেখা যায়নি। ৩০ শাবান শেষ। এরপরতো আর মাস হয় না। আজ থেকে পহেলা রমজান।”
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের নিখোঁজ দুলালকে পাওয়া গেছে: পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে হাজীগঞ্জে বৃহস্পতিবার থেকে রোজা শুরু 

আপডেট : ০৯:৫৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩