ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে যুবদল নেতার বাবার দাফন সম্পন্ন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • 63
হাজীগঞ্জ ব্যুরো:
হাজীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা মো. সাখাওয়াত হোসেনের বাবা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান গাজীর (৮০) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২২ মার্চ) সকাল ১০টায় নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান মো. মোখলেছুর রহমান গাজী। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের সূয়া গাজী বাড়ির মরহুম মো. জয়নাল আবেদিন গাজীর ছেলে।
এদিকে মো. মোখলেছুর রহমান গাজীর মৃত্যুতে শোক জানিয়ে তাঁর মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. আলমগীর কবির পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আবুল বাসারসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

এছাড়াও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, জাতীয়তাবাদী আইনজীবি প্যানেলের সদস্য ব্যারিষ্টার মো. কামাল হোসেন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মামুনুর রহমান মজুমদার, উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলালসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের নিখোঁজ দুলালকে পাওয়া গেছে: পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি

হাজীগঞ্জে যুবদল নেতার বাবার দাফন সম্পন্ন

আপডেট : ০৭:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩