ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পচাঁ খেজুর বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • 70
মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জে পচাঁ ও খাবার অনুপযোগী খেজুর বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেছেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে উপজেলার হাজীগঞ্জ বাজারস্থ মেসার্স সালমান সাইফ এন্টার প্রাইজের প্রতিনিধি মো. ফারুক হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুযায়ী এ জরিমানা আরোপ ও আদায় করেন তিনি।
জানা গেছে, মাহে রমজান মাসে ভোক্তা অধিকার নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় পচাঁ ও খাবার অনুপযোগী খেজুর বিক্রি করার অপরাধে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের ও জরিমানা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে পচাঁ খেজুর বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ১০:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩