ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের পূর্ব রাজারগাঁও গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৪৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • 59
মোহাম্মদ হাবীব উল্যাহ্:
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে লামিয়া আক্তার নামের চার বছরের এক শিশু মারা গেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামের হাজী বাড়ী’র পূর্ব পাশের পুকুরের পানিতে ডুবে শিশুটি মারা যায়। মারা যাওয়া শিশু ওই বাড়ির মো. আবুল কাশেম হাজীর মেয়ে।
জানা গেছে, এদিন শিশুটি খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষনা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে শিশুর মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের পূর্ব রাজারগাঁও গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১১:৪৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩