ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে সাংবাদিক শাহ আলম  ছিনতাইকারীর কর্তৃক হেনস্তা, থানায় অভিযোগ দায়ের

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
  • 68
শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তি উপজেলায় শাহরাস্তি মাজার রোডের দীঘির পার থেকে ঠাকুরবাজার বাড়ি ফেরার পথে দৈনিক চাঁদপুর দিগন্তের উপজেলা প্রতিনিধি মোঃ শাহ আলম ভূঁইয়া অতর্কিত হামলার স্বীকার হয়েছেন। এ সময় তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেন একাধিক দূর্বৃত্তরা।
বুধবার (২৬ এপ্রিল) গভীর রাতের দিকে শাহরাস্তি উপজেলার শাহরাস্তি সরকারী বহুমুখী স্কুলের ৩ রাস্তায় মাথায় এই হামলার ঘটনা ঘটে। সাংবাদিক শাহ আলম ভূঁইয়া ঘটনাস্থল থেকে সুকৌশলে বেঁচে ফিরলেও নিজের জীবনের নিরাপত্তা নিয়ে সংকিত।
 মামলার এজাহার সূত্রে জানা যায়, শাহ আলম ভূঁইয়া গত ২৫ এপ্রিল বিকাল অনুমান ৫টা ৫০ ঘটিকার সময় তিনবারে এটিএম বুথ থেকে ৫০০০০ টাকা উত্তোলন করেন। উক্ত টাকা তার প্যান্টের পকেটে ছিল। ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করার পর এবং অতিরিক্ত গরমের কারণে তিনি ও তার ফুফাতো ভাই ঘটনাস্থলের পাশে শাহরাস্তি মাজার দিঘী সংলগ্ন ঘাটলায় কিছুক্ষণ সময় অতিবাহিত করেন। রাত অনুমান ১২ঃ৫০ ঘটিকার সময় তার ফুফাতো ভাইকে বিদায় করে তিনি হেঁটে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে ঘটনাস্থলে পৌঁছা মাত্রই জাকারিয়া ও মাসুদ আলম সহ অজ্ঞাতনামা ৪/৫ জন তার পথ গতিরোধ করেন এবং তার মোবাইল ফোন নিয়ে টানাটানি আরম্ভ করে। তিনি মোবাইল ফোন দিতে না চাহিলে আসামীরা তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারিয়া মাটিতে ফেলে দেয়। জাকারিয়া ও মাসুদ আলম তার প্যান্টের পকেট থেকে নগদ ৫০০০০ হাজার টাকা ছিনাইয়া নিয়া যায়। সাংবাদিক পরিচয় দিলে আসামীরা আরো উত্তেজিত হয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করিলে তিনি জীবন বাঁচানোর তাগিদে দৌঁড়াইয়া ঘটনাস্থলে পাশে সাংবাদিক হাসানুজ্জামান এর বাড়িতে গিয়া নিজেকে রক্ষা করেন।
আসামীরা সেখানে গিয়েও তার মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করে এবং জীবনে মেরে ফেলার হুমকি ধামকি ও ভয়-ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে সাংবাদিক শাহ আলম  ছিনতাইকারীর কর্তৃক হেনস্তা, থানায় অভিযোগ দায়ের

আপডেট : ০৮:৫৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩