ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৫০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • 82
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং তাদের সফলতা কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে বুধবার (২৬ এপ্রিল) বিদ্যালয়ের হলরুমে এ বিদায় সংবর্ধনা এবং মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় তিনি পরীক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক শ্যামল কৃষ্ণ সাহা, মো. মিজানুর রহমান, মো. শাহজাহান মুন্সী, অভিভাবক মো. মনির হোসেন ভুঁইয়া প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, আল-আমিন রুম্মান, অমিত কুমার দাস, শাহরিয়ার মিজান জিসান, জারিন আনাস ও বিদায়ী মানপত্র পাঠ করেন শাহরিন জাহান মেগা এবং অধ্যয়নরতদের পক্ষে বক্তব্য রাখেন, রুবাইয়াত ফেরদৌস, রাহমুন ফেরদৌস, এস.এম মাহবুবুল মাওলা ও বিদায়ী পরীক্ষার্থীদের সম্মানে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন জান্নাতুল নাঈম ইকরা।
এর আগে এদিন সকালে বিদ্যালয় মসজিদে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে সাফা খতম, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত।
শিক্ষার্থী নকিবুল হাসান ও সিদরাতুল মুনতাহার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, পরীক্ষার্থী রাফি আহমেদ ও গীতা পাঠ করেন, মিঠুন চন্দ্র দে। অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, পরীক্ষার্থী, অধ্যয়নরত শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

আপডেট : ০৯:৫০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩