ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় দূর্ঘটনায় হাজীগঞ্জের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৫৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
  • 175
মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
মালয়েশিয়ায় মমিনুল হক মজুমদার টিটু (৪৫) নামের হাজীগঞ্জের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭ টায় তিনি মালয়েশিয়ার ডেরাঙ্গানু নামক এলাকায় নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ওই এলাকার ভবন নির্মাণ কাজ করতে গিয়ে তিনি দুর্ঘটনায় গুরুতর আহত হন।
নিহত মমিনুল হক মজুমদার টিটু হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েতপুর গ্রামের মজুমদার বাড়ির মৃত দলিলুর রহমান মাস্টারের ছেলে। তিনি তিন ভাইয়ের মধ্যে ছোট। তার, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তিনি ২০১৪ইং সাল থেকে মালয়েশিয়ায় ভবন নির্মাণ সংক্রান্ত কাজ করে আসছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মমিনুল হক মজমুদার টিটু গত রোববার সকালে মালয়েশিয়ার ডেরঙ্গানু এলাকায় নির্মাণ সংক্রান্ত কাজ করতে যান। সেখানে কাজ করাবস্থায় একটি পিলারের লোহার ফরমা তার শরীরের উপর পড়ে। এতে তিনি মারাত্মক আহত হন। পরে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
মমিনুল হক মজুমদার টিটুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর কলেজ পড়ুয়া মেয়ে  রাফা ইসলাম ও মাদ্রাসা পড়ুযা ছেলে সাইফুল ইসলাম কান্নায় ভেঙ্গে পড়েন। স্ত্রী হাসিনা স্বামী শোকে বার বার মুর্ছা যাচ্ছেন। এ সময় তার মরদেহ দেশে আনতে সরকারের প্রতি আকুতি জানান পরিবার ও এলাকার লোকজন।

এদিকে গত ২৩ মার্চ একই এলাকার মো. ইয়াছিন হোসেন (২৬) নামের এক ওমান প্রবাসী ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সেদেশের পুলিশ। মো. ইয়াছিন হোসেন হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েতপুর গ্রামের নোয়াব আলী বাড়ির (নতুন বাড়ি) মো. জহিরুল ইসলামের বড় ছেলে। গত সপ্তাহে তার মরদেহ দেশে আনা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মালয়েশিয়ায় দূর্ঘটনায় হাজীগঞ্জের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

আপডেট : ০২:৫৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২