ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার জন হজে যেতে পারবেন – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৪৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
  • 133

বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন, বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদ হক খান। সৌদি আরব সরকারের পক্ষ হতে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৩ এপ্রিল) জামালপুরের বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর ৭নং পাথর্শী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার দেশের জন্য যে উন্নয়ন করেছে, অতীতের কোনো সরকার এতো উন্নয়নমূলক কাজ করতে পারেনি। বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আবারও শেখ হাসিনা সরকার দেশ পরিচালনা করতে পারবে। এ লক্ষ্যে নিজেদের মধ্যকার ভুল বুঝাবুঝি দূর করে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দলের নেতাকর্মীদেরকে সরকারের ব্যাপক উন্নয়ন কার্যক্রমের কথা জনগণের সামনে তুলে ধরতে হবে।

ইসলামপুর উপজেলার ৭নং পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইফতেখার আলম এর সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বারী (লিচু) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার জন হজে যেতে পারবেন – Rknews71

আপডেট : ০৩:৪৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২